রোববার বেলা ১১টার উপজেলার কয়ারপাড়ার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে চৌগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে রয়েছেন- আশাদুল ইসলাম, মিজানুর রহমান, তাসলিমা বেগম, রোজিনা আক্তার, আমজাদ হোসেন, শাহজাহান, আবুল কাশেম, আমেনা খাতুন, রনি, তুহিন, সাজেদা, মগরেব, সাহিদা, ইনামুল, ইসমত আরা, জাহানারা এবং শুভ। তাদের বাড়ি চৌগাছা উপজেলার বিভিন্ন গ্রামে।
চৌগাছা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা রবিউল ইসলাম জানান, সকালে যশোরের উদ্দেশে চৌগাছা থেকে একটি যাত্রীবাহী বাস ছেড়ে যায়। পথে কয়ারপাড়া মোড়ে পৌঁছালে বাসটির সামনের চাকা ফেটে গেলেও নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
.png)
চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। উদ্ধার কাজে ফায়ার সার্ভিসের সদস্যদের সহযোগিতা করে পুলিশ।