ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মোংলায় ঘের থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৩৪, ২১ মে ২০২৩
মোংলায় ঘের থেকে বৃদ্ধের লাশ উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ

বাগেরহাটের মোংলা উপজেলায় ঘের থেকে সোবাহান হাওলাদার নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। 

রোববার দুপুর ১২টার দিকে উপজেলার সোনাইলতলা ইউনিয়নের আমড়াতলার চাপড়া এলাকার বাবুল হাওলাদারের মাছের ঘের থেকে লাশটি উদ্ধার করা হয়।

মৃত সোবাহানের ছোট ছেলে মো. কামাল হোসেন বলেন, বাবা মানসিক ভারসাম্যহীন ছিলেন। প্রায়ই বিভিন্ন জায়গায় চলে যেতেন। শহরে গাড়ির ভয়ে আমড়াতলা এলাকায় বড় ভাই মো. সেলিম হাওলাদারের বাড়িতে রেখেছিলাম বাবাকে।

Advertisement

মোংলা থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। 

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!