স্থানীয় জানান, কবরস্থানের পাশ দিয়ে যাতায়াতের সময় তারা প্রথমে একটি কবরের মাটি সরানো অবস্থায় দেখতে পান। পরে পুরো কবরস্থান ঘুরে আরো ছয়টি কবরের মাটি সরানো দেখতে পান। কঙ্কাল চুরি করে কবরগুলো ফের সামান্য মাটি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। কিন্তু বৃষ্টিতে মাটি সরে যাওয়ায় কবরের ওপর দেওয়া বাঁশ বের হয়ে যায়। পরে দেখা যায় ঐ কবরগুলো থেকে কঙ্কাল চুরি হয়েছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. তৌকির হাসান রচি বলেন, কবরস্থান থেকে কঙ্কাল চুরির বিষয়টি জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শন করেছি। সঙ্গে সঙ্গে বিষয়টি পুলিশকেও জানানো হয়েছে।
.png)
এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ওসি মো. ইজার উদ্দিন বলেন, কবরস্থান থেকে কঙ্কাল চুরির বিষয়টি ইউপি চেয়ারম্যান জানিয়েছেন। তবে কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।