ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

তরুণীর ঘরে আপত্তিকর অবস্থায় স্কুলছাত্র, অতঃপর...

ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশিত: ০২:১৭, ২০ মে ২০২৩
তরুণীর ঘরে আপত্তিকর অবস্থায় স্কুলছাত্র, অতঃপর...
ফাইল ছবি

ঢাকার ধামরাইয়ে আপত্তিকর অবস্থায় এক প্রেমিক-যুগলকে আটক করেছে এলাকাবাসী। এ সময় বাড়ির লোকজন এসে প্রেমিকার সঙ্গে বিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে প্রেমিককে ছাড়িয়ে নিয়ে যায়। 

শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কুশুরা ইউনিয়নের বড় কাঁঠালিয়া এলাকায় এ ঘটনা ঘটে। আটককৃত প্রেমিকের (১৬) বাড়ি ধামরাইয়ের আমতা ইউনিয়নে। সে ১০ম শ্রেণির ছাত্র।

এলাকাবাসী সূত্রে জানা যায়, ১০ম শ্রেণির ওই ছাত্র কাঁঠালিয়া এলাকায় এক তরুণীর বাড়িতে রাজমিস্ত্রির কাজ করে। তখন থেকে ওই তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে ওই ছাত্রের। এই সুবাধে ওই ছাত্র ও তার এক বন্ধুকে কাঁঠালিয়া এলাকায় সন্দেহজনক ঘোরাঘুরি করতে দেখে স্থানীয় কিছু যুবক। পরে রাত ৭টার দিকে তরুণীর ঘর থেকে ওই ছাত্রকে আপত্তিকর অবস্থায় আটক করে এলাকাবাসী। 

Advertisement

এ সময় ওই প্রেমিককে উত্তম মাধ্যম দিয়ে তার বাড়িতে খবর দেওয়া হয়। পরে ছেলের বাড়ির আত্মীয় স্বজন ও আমতা ৬নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো. দুলাল হোসেন ঘটনাস্থলে আসেন। তখন ওই প্রেমিকার সঙ্গে বিয়ে করানোর কথা বলে ছেলেকে ছাড়িয়ে নিয়ে যায়।

এ ব্যাপারে সাবেক ইউপি সদস্য দুলাল হোসেন বলেন, সিয়ামকে আটকের কথা শুনে এলাকার লোকজন নিয়ে কাঁঠালিয়া এলাকায় যাই। সেখানে গিয়ে দেখি ছেলে মেয়ে দুইজনেই অপ্রাপ্তবয়স্ক। পরে মিথ্যে বিয়ের কথা বলে ছেলেকে নিয়ে আসি। যেহেতু কারো বয়স হয়নি তাই বিয়ে দেওয়া হবে না।

কাওয়ালিপাড়া তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত ইনচার্জ আলামিন হাওলাদার বলেন, এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!