ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সোনারগাঁয়ে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩৯, ১৮ মে ২০২৩
সোনারগাঁয়ে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি
ছবি: ডেইলি বাংলাদেশ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের জামপুর ইউনিয়নের মহজমপুর গ্রামের সার ও কীটনাশক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।

বুধবার রাতে রাতে এ ঘটনা ঘটে। ডাকাতরা বাড়ির দরজা ভেঙে প্রবেশ করে স্বর্ণালংকার ও নগদ টাকাসহ মালামাল লুট করে নিয়ে যায়। ডাকাতিকালে দুইজনকে ছুরিকাঘাত করে আহত করে ডাকাতরা।

খবর পেয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন, সোনারগাঁ থানার ওসি মাহাবুব আলম, পরিদর্শক তদন্ত আহসানউল্লাহ, তালতলা ফাঁড়ি পুলিশের ইনচার্জ জাকির রাব্বানী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Advertisement

এ ঘটনায় আহত ব্যবসায়ী শহিদুল্লাহ সরকার বাদী হয়ে সোনারগাঁ থানায় মামলা দায়ের করেছেন। তিনি জানান, বুধবার রাতে ১০ থেকে ১৫ জনের ডাকাত দল আগ্নেয়াস্ত্রসহ দেশীয় অস্ত্র নিয়ে তার বাড়ির দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। এ সময় ডাকাতরা তাকে ও তার স্ত্রী রিনা আক্তারকে ছুরিকাঘাত করে আহত করে। একপর্যায়ে তাদের বেঁধে সব কক্ষে প্রবেশ করে আলমারি ও ওয়ারড্রব ভাংচুর করে চার ভরি স্বর্ণ, মোবাইল সেট ও নগদ আট লাখ টাকাসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। তাৎক্ষণিক রাতে ডাকাতির খবর পেয়ে তালতলা তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

সোনারগাঁ থানার ওসি মাহাবুব আলম জানান, ডাকাতির সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!