ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টেকনাফে ডাকাতি-অস্ত্র মামলায় গ্রেফতার ২

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ১২:৪৩, ৮ মে ২০২৩
টেকনাফে ডাকাতি-অস্ত্র মামলায় গ্রেফতার ২
ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে অপহরণ, ডাকাতি ও অস্ত্র মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

গ্রেফতারকৃতরা হলেন, টেকনাফ উপজেলার দরগাপাড়ার বাসিন্দা নুরুল আলম প্রকাশ নুর ছেলে আহাম্মদ ও আলী আকবর পাড়ার বাসিন্দা ফরিদ আহমেদের ছেলে মো. আব্দুল্লাহ।

রোববার এসব তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার র‌্যাব-১৫, অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী।

Advertisement

তিনি জানান, রোববার রাতে সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল টেকনাফ উপজেলা এলাকায় অভিযান চালিয়ে অপহরণ, ডাকাতি ও অস্ত্র মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতার এড়াতে তারা বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। ধৃত আসামি আহাম্মদের (১৯) বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা ও আসামি মো. আব্দুল্লাহর বিরুদ্ধে একই থানায় অস্ত্র আইনে মামলা রয়েছে।

তিনি আরো জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পূর্বের মামলা মোতাবেক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: টেকনাফ
লিংক সফলভাবে কপি হয়েছে!