সড়ক ও জনপথ (সওজ) বিভাগের সীতাকুণ্ড কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী রোকন উদ্দিন খালেদ চৌধুরী বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, নির্মাণাধীন পদচারী-সেতুর বিম বসানোর সময় যেকোনো ধরনের দুর্ঘটনার এড়াতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ রাখা হবে। এ জন্য এর সঙ্গে সংশ্লিষ্ট দফতরগুলোতে চিঠি পাঠানো হয়েছে। গত শনিবার এই বিমটি বসানোর কথা ছিল। কিন্তু ঘূর্ণিঝড় মোখার কারণে গত ১১ মে ওই কাজ স্থগিত করেন সওজের চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা। সে সময় বিমটি স্থাপন করা হয়নি।
.png)
বার আউলিয়া হাইওয়ে থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর জানান, বিম তোলার সময় এক ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক তারা বন্ধ করে দেবেন। সময় যেন বেশি না লাগে, সে জন্য নির্বাহী প্রকৌশলীকে লোকবল বাড়িয়ে কাজটি দ্রুত শেষ করার জন্য বলা হয়েছে।