এ বিষয়ে বিজিএমইএর সহ-সভাপতি রাকিবুল আলম চৌধুরী বলেন, পূর্বপ্রস্তুতি বিষয়ে সদস্যভুক্ত ২৪৭টি কারখানায় যোগাযোগ করা হয়েছে। যেসব কারখানায় অর্ডার কম, তাদের শনিবার বিকেল ৪টার মধ্যে ছুটি দিতে অনুরোধ জানানো হয়েছে। এছাড়া রোববার ঘূর্ণিঝড়ে অনাকাঙ্ক্ষিত ক্ষয়ক্ষতি এড়াতে শনিবারের মধ্যে সিদ্ধান্ত নিতে অনুরোধ জানানো হয়েছে। শিপমেন্ট ঝামেলা নেই এমন বেশিরভাগ কারখানা রোববার বন্ধ থাকবে বলে ধারণা করা হচ্ছে।
বিকেএমইএ পরিচালক গাজী মোহাম্মদ শহীদ উল্লাহ বলেন, কারখানা ও শ্রমিকদের নিরাপত্তার স্বার্থে সিদ্ধান্ত নিতে অনুরোধ জানানো হয়েছে। বিকেএমইএ সদস্যদের অধিকাংশ কারখানা রোববার বন্ধ থাকবে বলে জানতে পেরেছি। অন্যরাও পরিস্থিতি বুঝে পরবর্তী সিদ্ধান্ত নেবে।
.png)