ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মানিকগঞ্জে হেরোইনসহ ৪ কারবারি গ্রেফতার

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১২:১৮, ১৮ মে ২০২৩
মানিকগঞ্জে হেরোইনসহ ৪ কারবারি গ্রেফতার
গ্রেফতারকৃতরা। ছবি: ডেইলি বাংলাদেশ

মানিকগঞ্জ সদর উপজেলায় অভিযান চালিয়ে চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে ২৮ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

বুধবার বিকেল থেকে রাত পর্যন্ত পৃথক তিনটি অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- মানিকগঞ্জ সদর উপজেলার বারাহিরচর গ্রামের গ্রামের মো. বশির মিয়া, সাকরাইল গ্রামের মো. সুমন ইসলাম, সিংগাইর উপজেলার পূর্ব ভাকুম গ্রামের মো. তারা শিকদার ও পশ্চিম ভাকুম গ্রামের আলাউদ্দিন।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক আবুল কালাম। 

Advertisement

তিনি জানান, মানিকগঞ্জ সদর ও সিংগাইর উপজেলায় বুধবার বিকেল থেকে রাত পর্যন্ত পৃথক তিনটি অভিযান চালিয়ে ২৮ গ্রাম হেরোইনসহ চারজনকে গ্রেফতার করা হয়। উদ্ধার হেরোইনের আনুমানিক বাজার মূল্য প্রায় দুই লাখ ৮০ হাজার টাকা। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আদালতে একাধিক মাদক মামলা বিচারাধীন। এ ঘটনায় মানিকগঞ্জ সদর ও সিংগাইর থানায় পৃথক তিনটি মামলা করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!