ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মানিকগঞ্জে হেরোইনসহ গ্রেফতার ৩

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫৬, ৬ ফেব্রুয়ারি ২০২৩
মানিকগঞ্জে হেরোইনসহ গ্রেফতার ৩
ছবি: ডেইলি বাংলাদেশ

মানিকগঞ্জে তিন লাখ টাকার হেরোইনসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

সোমবার বিকেলে জেলা ডিবি ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেনে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, রোববার রাতে পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- মানিকগঞ্জ সদর উপজেলার পশ্চিম সেওতা গ্রামের মো. মোশারফ হোসেনের ছেলে মো. আজিজুল হক, উকিয়ারা গ্রামের ফজল হকের ছেলে মো. সামছুল ইসলাম এবং সেওতা গ্রামের এনাম আলীর ছেলে মো. আব্দুল্লাহ।

ডিবি ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেনে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মানিকগঞ্জ সদর থানার পশ্চিম সেওতা গ্রাম থেকে ২০ গ্রাম হেরোইনসহ আজিজুল হককে গ্রেফতার করা হয়। অপর একটি অভিযানে সদর থানার উত্তর সেওতা গ্রাম থেকে মো. আব্দুল্লাহকে এবং মো. সামছুল ইসলামকে দশ গ্রাম হেরোইনসহ আটক করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য তিন লাখ টাকা।

Advertisement

তিনি আরো জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় পৃথক দুইটি মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: মানিকগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!