ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ঝড়ে ভেঙে পড়া গাছের ডাল কুড়াতে গিয়ে নিথর বিজলী 

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৩:০৭, ১৭ মে ২০২৩
ঝড়ে ভেঙে পড়া গাছের ডাল কুড়াতে গিয়ে নিথর বিজলী 
ফাইল ফটো

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ঝড়ে ভেঙে পড়া গাছের ডাল কুড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বিজলী খাতুন নামে ১০ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার সকালে উপজেলার মহিষখোচা ইউনিয়নের গনির মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শিশু বিজলী খাতুন ওই এলাকার রসুলপাড়া গ্রামের ভ্যানচালক মতিয়ার রহমানের ছেলে। সে মহিষখোচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।

মহিষখোচা ইউপি সদস্য আব্দুল হানিফ মিয়া জানান, ঝড়ে ভেঙে পড়া গাছের শুকনো ডাল কুড়াতে স্থানীয় বিপুল হাজির বাগানে যায় বিজলীসহ কয়েকজন শিশু। ঝড়ে বাগানে বৈদ্যুতিক লাইটের তার ছিঁড়ে পড়ে ছিল। হঠাৎ সেই তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় বিজলী। বিষয়টি বুঝতে পেয়ে অন্য শিশুরা চিৎকার করতে থাকে। এ সময় স্থানীয়রা এসে বিজলীকে উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!