ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

‘পুকুরে গিয়ে দেখি আমার সোনামণি পানিতে ভাসছে’

চৌগাছা (যশোর) প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩৮, ১৬ মে ২০২৩
‘পুকুরে গিয়ে দেখি আমার সোনামণি পানিতে ভাসছে’
প্রতীকী ছবি

যশোরের চৌগাছা উপজেলায় পুকুরের পানিতে ডুবে সুমাইয়া নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার পাশাপোল ইউনিয়নের পাশাপোল পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত সুমাইয়া একই গ্রামের আব্দুর রহিমের মেয়ে।

শিশুটির মা মিনি খাতুন বলেন, সকালের খাবার দেওয়ার পর সুমাইয়া টিউবওয়েলের পাশে ময়লা পানি নিয়ে খেলছিল। আমি বলি তুমি এ কাজ করছ কেন? এরপর বাড়ির গেট দিয়ে খেলতে বের হয়ে যায়। কিছুক্ষণ পরে আমি মেয়েকে না পেয়ে পাড়ার কয়েক বাড়িতে খোঁজাখুঁজি করি। না পেয়ে পাশের পুকুরে খুঁজতে যাই। সেখানে গিয়ে দেখি আমার সোনামণি পুকুরের পানিতে ভাসছে। এরপর স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ বলেন, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। এছাড়া পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!