ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দোকানে নিয়ে শিশুকে যৌন নিপীড়ন, গ্রেফতার ১

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ২২:৩৬, ১৫ মে ২০২৩
দোকানে নিয়ে শিশুকে যৌন নিপীড়ন, গ্রেফতার ১
ছবি: ডেইলি বাংলাদেশ

বগুড়ার আদমদীঘিতে মাত্র আট বছরের এক শিশুকন্যা যৌন নির্যাতনের শিকার হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত সান্তাহার কলসা রথবাড়ি এলাকার ভিমু মণ্ডলকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৫ মে) সকাল ১০টায় তাকে সান্তাহার এলাকা থেকে গ্রেফতার করা হয়।

এ ব্যাপারে গত শনিবার (১৩ মে) রাতে আদমদীঘি থানায় কলসা রথবাড়ি এলাকার শিশুকন্যার বাবা বাদী হয়ে ভিমু মণ্ডলকে আসামি করে একটি মামলা করেন। ভিমু মণ্ডল আদমদীঘির সান্তাহার কলসা রথবাড়ি এলাকার ফয়েজ মণ্ডলের ছেলে।

Advertisement

পুলিশ জানায়, গত ২ মে দুপুর ২টায় উক্ত শিশুটি সদাই কেনার জন্য কলসা রথবাড়ি মসজিদের পাশে আসামি ভিমু মণ্ডলের দোকানে যায়। সেখানে বাদীর মেয়েকে বিস্কুট হাতে দিয়ে কৌশলে ভিমু মণ্ডল তার দোকান ঘরে ঢুকে নিয়ে দরজার ঝাপ বন্ধ করেন। এ সময় তিনি শিশুটিকে যৌন নিপীড়ন করেন। বিষয়টি বাদীর ভাতিজা দেখতে পেয়ে বাড়িতে খবর দেন। এ সময় বাদীসহ প্রতিবেশীরা ঘটনাস্থলে পৌঁছে ওই দোকান ঘর থেকে শিশুকে উদ্ধার ও দোকানদার ভিমু মণ্ডলকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি কোনো সঠিক জবাব না দিয়ে সটকে পড়েন। পরে স্থানীয়দের পরামর্শে বাদী আদমদীঘি থানায় মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা সান্তাহার ফাঁড়ির এসআই রকিব হোসেন জানান, সোমবার ভিমু মণ্ডলকে সান্তাহার রথবাড়ি এলাকা থেকে গ্রেফতার আদালতে প্রেরণ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: আদমদীঘি
লিংক সফলভাবে কপি হয়েছে!