ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ইমামের ঘরে ৮ বছরের শিশুকে ধর্ষণ করেন শিক্ষক

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ২০:২৩, ১২ মে ২০২৩
ইমামের ঘরে ৮ বছরের শিশুকে ধর্ষণ করেন শিক্ষক
ছবি: ডেইলি বাংলাদেশ

জামালপুরের মেলান্দহ উপজেলার কোনামালঞ্চ এলাকায় ৮ বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত মাদরাসা শিক্ষক শরিফুল ইসলামকে ময়মনসিংহ থেকে গ্রেফতার করেছে পুলিশ।

ধর্ষণের ঘটনায় ১০ মে বুধবার রাতে থানায় মামলা হওয়ার পরদিন ১১ মে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় অভিযুক্ত আসামিকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে মেলান্দহ থানার ওসি দেলোয়ার হোসেন জানান, মামলার পর পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ আসামিকে দ্রুত গ্রেফতারে নির্দেশ দেন। তার দিকনির্দেশনায় মেলান্দহ থানার এসআই শামছ মো. সাবিকুল ইসলামের নেতৃত্বে তথ্য প্রযুক্তির সাহায্যে বিভিন্ন স্থানে অভিযান চালায় একদল পুলিশ। অভিযানে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার পৌর এলাকার পূবালী ব্যাংকের সামনে থেকে আসামিকে গ্রেফতার করা হয়।

Advertisement

ওসি আরো জানান, ধর্ষণের ঘটনায় মেয়ের চাচা বাদী হয়ে বুধবার রাতে মেলান্দহ থানায় একটি মামলা দায়ের করেন। আসামি শরিফুল ইসলামকে শুক্রবার কোর্টে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, বুধবার (১০ মে) বিকেলে মেলান্দহের কোনামালঞ্চ মসজিদের ইমামের ঘরে ধর্ষণের শিকার হয়ে হাসপাতালে ভর্তি হয় ৮ বছরের এক শিশু। ওই শিক্ষার্থীকে উদ্ধার করে প্রথমে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। ঘটনার পর থেকে অভিযুক্ত শিক্ষক শরিফুল ইসলাম পলাতক ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: ধর্ষণ
লিংক সফলভাবে কপি হয়েছে!