ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কেন্দুয়ায় শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি 
প্রকাশিত: ১৭:৫১, ১১ মে ২০২৩
কেন্দুয়ায় শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
ধর্ষক হাবিবুল্লাহ মিয়া। ছবি: ডেইলি বাংলাদেশ

নেত্রকোণার কেন্দুয়ায় প্রথম শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় হাবিবুল্লাহ মিয়া নামে এক বখাটের বিরুদ্ধে কেন্দুয়া থানায় মামলা হয়েছে। 

বৃহস্পতিবার শিশুটির বাবা বাদী হয়ে এ মামলাটি করেন। 

ধর্ষক হাবিবুল্লাহ মিয়া উপজেলার গন্ডা ইউপির গাড়াদিয়া গ্রামে মৃত আবুল কাসেমের ছেলে।
 
জানা গেছে, বৃহস্পতিবার সকালে এনজিও থেকে টাকা উঠিয়ে দেয়ার জন্য হাবিবুল্লাহর কাছে শিশুটিকে রেখে গন্ডা বাজারে যান শিশুর মা। বাজার থেকে এসে দেখেন তার মেয়ে অসুস্থ এবং জামা কাপড় রক্তে ভেজা। শিশুটিকে তার মা জিজ্ঞাসা করলে হাবিবুল্লাহ মিয়া তাকে ধর্ষণ করেছে বলে জানায়। পরে শিশুর মা ঘটনা আঁচ করতে পেরে কৌশলে হাবিবুল্লাহকে আটক করে পুলিশকে খবর দেয়। 

Advertisement

পরে এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে শিশুর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে অভিযুক্ত হাবিবুল্লাহকে প্রধান এবং একমাত্র আসামি করে এ মামলাটি করেছেন। এতে হাবিবুল্লাহর বিরুদ্ধে শিশুটিকে ধর্ষণের অভিযোগ আনা হয়েছে।

শিশুর মা-বাবা জানান, আমরা সুষ্ঠু বিচার চাই।

কেন্দুয়া থানার ওসি আলী হোসেন  জানান, খবর পেয়ে পুলিশ ধর্ষক হাবিবুল্লাহকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় মামলা হয়েছে এবং আসামি ধর্ষক হাবিবুল্লাহকে নেত্রকোণা কোর্টে প্রেরণ করা হয়েছে। অন্যদিকে ডাক্তারি পরীক্ষার জন্য শিশুটিকে নেত্রকোণা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: নেত্রকোণা
লিংক সফলভাবে কপি হয়েছে!