ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বউ ফিরে না আসায় মাঠে যুবকের কাণ্ড

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫৭, ১২ মে ২০২৩
বউ ফিরে না আসায় মাঠে যুবকের কাণ্ড
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স- ফাইল ফটো

শ্বশুরবাড়িতে বউ আনতে গিয়ে অপমানিত হন রাইহান আলী (১৮) নামে এক যুবক। এ অপমান মেনে নিতে না পেরে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। ঘটনাটি ঘটেছে মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল গ্রামে।

শুক্রবার দুপুরে তেরাইল গ্রামের মাঠ থেকে বিষপান করা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। রাইহান আলী গাংনী উপজেলার তেরাইল গ্রামের বাগানপাড়া এলাকার মহিবুল ইসলামের ছেলে।

তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মারুফ।

Advertisement

স্থানীয়রা জানান, রাইহান আলী সঙ্গে তার স্ত্রীর বেশ কিছুদিন কলহ চলছিল। কয়েকদিন আগে তার স্ত্রী বাবার বাড়িতে চলে যান। বৃহস্পতিবার বউ আনতে শ্বশুরবাড়িতে যান রাইহান। শ্বশুরবাড়ি গেলে তার বউ আসবেন না বলে জানিয়ে দেন। এছাড়া শ্বশুরবাড়ির লোকজন তাকে অপমান করে তাড়িয়ে দেন। এ ঘটনার পর শুক্রবার দুপুরের দিকে ঐ মাঠে গিয়ে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন রাইহান। তাকে মুমূর্ষু অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাড়িতে নেন। পরে বাড়ির লোকজন তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: বউ মেহেরপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!