ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ইচ্ছা পূরণে হেলিকপ্টারে বউ আনলেন রাকিব

বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩২, ১০ এপ্রিল ২০২৩
ইচ্ছা পূরণে হেলিকপ্টারে বউ আনলেন রাকিব
হেলিকপ্টারে শ্বশুরবাড়ি আসেন বধূ

ইচ্ছা পূরণে বিয়ের দেড় বছর পর হেলিকপ্টারে চাড়িয়ে বউ এনেছেন রাকিবুল ইসলাম রাকিব নামে এক যুবক। ঘটনাটি ঘটেছে বরগুনার আমতলী উপজেলায়।

সোমবার বিকেলে উপজেলার তালুকদার বাজার এলাকায় হেলিকপ্টারে নামেন তারা। তাদের দেখতে গ্রামবাসী সেখানে ভিড় করেন। এ সময় দম্পতিকে শুভেচ্ছা জানানো হয়। রাকিব পাতাকাটা ৮ নম্বর ওয়ার্ডের মো. আলতাফ হোসেন হাওলাদারের ছেলে। রাকিব পেশায় মেরিন ইঞ্জিনিয়ার।

এ বিষয়ে রাকিবের বাবা আলতাফ হাওলাদার জানান, তার দুই ছেলের মধ্যে রাকিব ছোট। দেড় বছর আগে রাকিবের পারিবারিকভাবে গলাচিপা গোল খালী এলাকার আব্দুল কালাম মাস্টারের মেয়ে তুলি আক্তারের সঙ্গে বিয়ে হয়। তাদের দুইজনের হেলিকপ্টারে আসার ইচ্ছা ছিল। সেকারণেই হেলিকপ্টারে বাউ বাড়িতে নিয়ে এসেছে রাকিব।

Advertisement

রকিবুল ইসলাম রাকিব জানান, তার বিয়ের পরেই হেলিকপ্টারে বাড়িতে বউ বাড়িতে নিয়ে যাওয়ার ইচ্ছা জাগে। সেই ইচ্ছা পূরণ করতে পেরে আনন্দিত বলেও জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!