সোমবার সকাল সাড়ে ১১টার দিকে বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা (এসও) নূর আলমের নেতৃত্বে উপজেলার মাহমুদপুর গ্রামে রবিউল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে হরিণের মাংস বিক্রির সময় দুইজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১২ কেজি হরিণের মাংস ও একটি মাথা জব্দ করা হয়।
আটকরা হলেন- শ্যামনগর উপজেলার মাহমুদ গ্রামের আমজাদ হোসেন শেখের ছেলে আজাদ শেখ ও রুহুল আমিন গাজীর ছেলে রবিউল গাজী।
.png)
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) একেএম ইকবাল হোসেন চৌধুরী সত্যতা নিশ্চিত করে বলেন, মাংসসহ দুইজনকে শ্যামনগর থানায় সোপর্দ করা হয়েছে।
শ্যামনগর থানার ওসি মো. নূরুল ইসলাম বাদল বলেন, আটককৃতদের সাতক্ষীরা আদালতে প্রেরণ করা হয়েছে।