বুধবার বিকেল ৫টার দিকে পাথরঘাটা সদর ইউনিয়নের হরিণঘাটা পর্যটন কেন্দ্রের খালে মৃত হরিণ ভাসতে দেখে বন বিভাগকে স্থানীয়রা। পরে বন বিভাগের লোকজন হরিণটি উদ্ধার করেন।
বন বিভাগের হরিণঘাটা বিট কর্মকর্তা মো. আল আমিন বলেন, হরিণঘাটা পর্যটন কেন্দ্রের পূর্ব-দক্ষিণ এলাকায় বিষখালী নদীর পাশের খালে একটি হরিণ ভাসতে দেখে বন বিভাগে খবর দেন স্থানীরা। পরে আমরা তাৎক্ষণিক ঐ খাল থেকে মৃত পুরুষ হরিণটি উদ্ধার করি। ধারণা করা হচ্ছে- কোনো হিংস্র প্রাণীর কামড়ে এটির মৃত্যু হয়েছে। মৃত হরিণের শরীরে একাধিক জায়গায় কামড়ের দাগ রয়েছে।
.png)