সোমবার সন্ধ্যায় মৃত হরিণ দুইটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুফল চন্দ্র গোলদার।
বন বিভাগ সূত্রে জানা যায়, দুপুরে হরিণঘাটা বনের গভীরে দুইটি মৃত হরিণ দেখতে পান স্থানীয়রা। পরে বন বিভাগের কর্মকর্তাদের অবহিত করেন তারা। খবর পেয়ে বনের ভেতরের খালের পাড় থেকে হরিণ দুইটি উদ্ধার করে সন্ধ্যায় পাথরঘাটা ফরেস্ট অফিসে নিয়ে আসেন বনকর্মীরা।
.png)
পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুফল চন্দ্র গোলদার জানান, হরিণ দুইটি মৃত্যুর কারণ উদঘাটনের জন্য আলামত সংগ্রহ করে পরীক্ষা করা হচ্ছে। এছাড়া বন বিভাগের আইন অনুযায়ী হরিণ গুলোর চামড়া ও শিং সংরক্ষণ করা হবে।