রোববার শিশুটির মা বাদী হয়ে কেন্দুয়া থানায় এ মামলা করেন। এর আগে শনিবার সকালে ওই শিশুটি ধর্ষণ হয়েছে বলে অভিযোগ পাওয়া যায়।
জানা গেছে, শনিবার সকালে শিশুটি বাড়ির পাশের দোকানে যায়। এ সময় রাস্তার পাশে বসে মোবাইলে ছবি দেখতে থাকা স্থানীয় হাবুল ব্যাপারীর ছেলে শহীদুল্লাহ্ মেয়েটিকে ডেকে নেয়। পরে শিশুটিকে কোলে বসিয়ে তার ওপর পাশবিক নির্যাতন চালায় বলে অভিযোগ ওঠে। পরে মেয়েটি চিৎকার করতে করতে বাড়িতে যায়। সে কিছুটা রক্তাক্ত ছিল বলে জানিয়েছেন তার মা। একপর্যায়ে ঘটনাটি শহীদুল্লাহর বাবা-মাকে জানালে উল্টো তারা ক্ষিপ্ত হয়ে শিশুটির অভিভাবকদের গালিগালাজ করেন।
.png)
এ ঘটনায় রোববার শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে অভিযুক্ত শহীদুল্লাহকে প্রধান আসামি করে এ মামলা করেন। এছাড়া মামলায় তার বাবা-মাকেও আসামি করা হয়েছে।
এ ব্যাপারে কেন্দুয়া থানার এসআই আশারাফুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ডাক্তারি পরীক্ষার জন্য শিশুটিকে নেত্রকোণায় পাঠানো হবে। মামলার প্রধান আসামি শহীদুল্লাহসহ অপর আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।