ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সড়কে ঝরল মুক্তিযোদ্ধাসহ ২ জনের প্রাণ

গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৫২, ৫ মে ২০২৩
সড়কে ঝরল মুক্তিযোদ্ধাসহ ২ জনের প্রাণ
প্রতীকী ছবি

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধাসহ ২ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ঘোনাপাড়া ও মুকসুদপুর উপজেলার রিশাতলা নামক স্থানে এ দুর্ঘটনা দুটি ঘটে।

নিহতরা হলেন- কাশিয়ানী উপজেলার রাতইল গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন (৭৫)ও ফরিদপুরের সালথা উপজেলার চর বাগরাইল গ্রামের আজিজুল কারিগর (৫২)।

ভাটিয়াপাড়া হাইওয়ে থানার এসআই সিরাজুল ইসলাম জানান, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খুলনা যাওয়ার জন্য রাত সাড়ে ৯টার দিকে কাশিয়ানী উপজেলার ঘোনাপাড়া বাসস্ট্যান্ডে আসেন। খুলনাগামী বিএমএস পরিবহনের একটি বাসকে দাঁড়ানোর জন্য ইশারা দেন। বাসটি ওই স্থানে গতি কমালে বীর মুক্তিযোদ্ধা বাসের ধাক্কায় আহত হন। পরে তাকে উদ্ধার করে কাশিয়ানী ১০০ শয্যা হাসপাপতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

এ ঘটনায় বীর মুক্তিযোদ্ধার মেয়ে নার্গিস আক্তার বাদী হয়ে রাতেই হাইওয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। বাসের চালক শাহ আলমকে (৪৫) গ্রেফতার করা হয়েছে।

অন্যদিকে, ভাঙ্গা হাইওয়ে থানার এসআই আল মামুদ জানান, একই দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার রিশাতলা নামক স্থানে নছিমন ও অজ্ঞাত বাসের সংঘর্ষ হয়। এতে নছিমনের যাত্রী আজিজুল কারিগর ঘটনাস্থলেই নিহত হন। তিনি নছিমনে করে ভাঙ্গা যাচ্ছিলেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আজিজুলের মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!