ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাক-প্রতিবন্ধীর স্ত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩৪, ৫ মে ২০২৩
বাক-প্রতিবন্ধীর স্ত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ
প্রতীকী ছবি

বাগেরহাট সদর উপজেলায় ভূপাল সাহার (৪২) নামে এক ব্যক্তির বিরুদ্ধে বাক-প্রতিবন্ধীর স্ত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই গৃহবধূ সদর মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন।

সম্প্রতি সদর উপজেলার বেমরতা ইউনিয়নের সাতগাছিয়া গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ভূপাল সাহা ওই গৃহবধূর চাচাতো ভাশুর।

অভিযোগে জানা যায়, ওই গৃহবধূর স্বামী তন্ময় সাহা একজন বাক-প্রতিবন্ধী। স্বামী অন্যের বাড়িতে কাজের সুবাদে প্রায়ই বাড়ির বাইরে থাকেন। এই সুযোগে ভূপাল সাহা প্রায়ই ওই গৃহবধূকে খারাপ প্রস্তাব দিতেন। গেল মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে বাড়িতে কেউ না থাকায় ভূপাল সাহা খারাপ কাজের উদ্দেশ্যে ওই গৃহবধূর ঘরে প্রবেশ করেন। কথা বলার একপর্যায়ে তাকে জাপটে ধরেন ভূপাল সাহা। এ সময় ভুক্তভোগী চিৎকার করলে তিনি দ্রুত পালিয়ে যান। 

Advertisement

এ ঘটনার পর স্থানীয় পলাশ কুমার সাহা বলেন, ভূপাল সাহা বিভিন্ন সময় এলাকার অনেক নারীদের সঙ্গে খারাপ কাজ করেছেন। তাকে নিয়ে একাধিকবার পরিষদে সালিশ হয়েছে। জরিমানাও দিয়েছেন তিনি। এলাকায় এ ধরনের অপকর্ম যাতে না হয় এ জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

এ ঘটনায় বাগেরহাট মডেল থানার ওসি কেএম আজিজুল ইসলাম বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে অভিযুক্তর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: বাগেরহাট
লিংক সফলভাবে কপি হয়েছে!