ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

১৫ বছর পালিয়ে ছিলেন বিদেশে, অবশেষে ধরা

ভৈরব প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫৭, ৪ মে ২০২৩
১৫ বছর পালিয়ে ছিলেন বিদেশে, অবশেষে ধরা
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের ভৈরবে ১৫ বছর পালিয়ে থেকেও রক্ষা হলো না ধর্ষণ মামলার আসামি বাদশা মিয়ার (৩৬)। বুধবার (৩ মে) রাতে উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের ইমামেরচর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

বাদশা মিয়া উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের ইমামেরচর গ্রামের রুস্তম আলীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন ভৈরব থানার ওসি মাকছুদুল আলম।

Advertisement

তিনি জানান, ২০০৮ সালে বাদশা মিয়া এক নারীকে ধর্ষণ করে সৌদি আরবে পালিয়ে যান। পরে তার বিরুদ্ধে থানায় মামলা হলে আদালতে মামলার অভিযোগপত্র জমা দেয় পুলিশ। এ ঘটনায় আদালত গ্রেফতারী পরোয়ানা জারি করেন। ১৫ বছর দেশের বাইরে পালিয়ে থাকার পর ঈদে বাড়িতে এলে পুলিশ খবর পেয়ে বুধবার রাতে বাড়ি থেকে তাকে গ্রেফতার করে।

তিনি আরো জানান, বাদশার বিরুদ্ধে ২০০৮ সালে ধর্ষণ মামলায় জড়িত থাকার অভিযোগ ছিল এবং ওয়ারেন্ট হওয়ায় তাকে বুধবার রাতে নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার দুপুরে তাকে জেলা আদালতে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: ভৈরব
লিংক সফলভাবে কপি হয়েছে!