শুক্রবার দুপুরে অভয়নগর উপজেলার মহাকাল খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে। মৃত শুভ উপজেলার মহাকাল দত্তপাড়ার সুব্রত দত্তের ছেলে।
জানা যায়, শুভ তার বন্ধুদের সঙ্গে মহাকাল খেয়াঘাটে গোসল করতে যায়। একপর্যায়ে পানিতে শুভকে ডুবে যেতে দেখেন নৌকার মাঝি সঞ্জয়। তিনি উদ্ধার করার চেষ্টা করলেও ব্যর্থ হন। তাৎক্ষণিক খবর পেয়ে পরিবার ও স্থানীয়রা পানিতে খুঁজতে থাকেন। পরে নওয়াপাড়া ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের (সাব অফিসার) মেজবাহূল ফকিরের নেতৃত্বে ফায়ার সার্ভিসের একটি ইউনিট উদ্ধারের চেষ্টা চালিয়ে যায়। পরে খুলনা ডুবুরি দলের প্রধান সাইদুল ইসলামের নেতৃত্বে ছয় সদস্যের একটি টিম বিকেল ৫টার দিকে নদ থেকে শুভর লাশ উদ্ধার করতে সক্ষম হয়।
.png)
নওয়াপাড়া ফায়ার সার্ভিসের (সাব অফিসার) মেজবাহুল ফকির ও ডুবুরি দলের প্রধান সাইদুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।