ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অন্তঃসত্ত্বা তরুণী

বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: ২১:১৩, ৩০ এপ্রিল ২০২৩
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অন্তঃসত্ত্বা তরুণী
বিয়ের দাবিতে অনশন- ছবি: ডেইলি বাংলাদেশ

বরিশালের বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নের দিদিহার গ্রামে বিয়ের দাবিতে অনশন করছেন এক অন্তঃসত্ত্বা তরুণী।

রোববার দুই মাসের অন্তঃসত্ত্বা ঐ তরুণী অভিযুক্ত প্রেমিক আল-আমিনের বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অনশন শুরু করেন। অভিযুক্ত আল-আমিন দিদিহার গ্রামের আব্দুর রহমানের ছেলে।

ভুক্তভোগী তরুণী জানান, তিনি ঢাকার মিরপুর-১০ নম্বর এলাকায় একটি গার্মেন্টসে চাকরি করেন। আল-আমিনও ঐ এলাকার একটি কোম্পানিতে চাকরি করেন। তাদের দুইজনের মধ্যে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক। বিয়ের আশ্বাসে তারা স্বামী-স্ত্রী পরিচয়ে সেখানে বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন। সম্প্রতি তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে আল-আমিনকে বিয়ের জন্য চাপ দেন। এতে আল-আমিন তালবাহানা করে ভ্রূণ নষ্টের চেষ্টা করেন। এছাড়া তাকে আল-আমিন নিজে ও বন্ধুদের দিয়ে নানাভাবে হুমকি দেন।

Advertisement

তিনি আরো জানান, একপর্যায়ে আল-আমিন তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। ফলে নিরুপায় হয়ে তিনি আল-আমিনের বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান করছেন। এদিকে প্রেমিকার অবস্থানের খবর জেনে প্রেমিক আল-আমিন গা ঢাকা দিয়েছেন।

বানারীপাড়া থানার ওসি এসএম মাসুদ আলম চৌধুরী জানান, স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে বিষয়টি জেনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!