রোববার দুপুরে গ্রেফতারকৃত আসামিকে কুমিল্লা আদালতে পাঠানো হয়। এর আগে, শনিবার রাতে ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার মাদারখোলা গ্রাম থেকে তাকে গ্রেফতার করে বুড়িচং থানা পুলিশ।
দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাবেদ উল ইসলাম জানান, কৃষি কর্মকর্তা শাহাদাত হোসেন চৌধুরী ও ডাক্তার আমানুল ইসলাম গত ১২ জানুয়ারি মুন্সীগঞ্জের গজারিয়া থেকে বিকেলে ৫টার দিকে কুমিল্লায় আসতে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। এ সময় তাদের সামনে একটি মাইক্রোবাস দাঁড়ালে ১০০ টাকা জনপ্রতি ভাড়ায় কুমিল্লা আসার জন্য ওঠেন। মাইক্রোবাসে আগেই চালকসহ আরো চারজন ছিলেন। গাড়িটি মহাসড়কের চান্দিনা এলাকায় আসলে গাড়িতে থাকা চার ছিনতাইকারী অস্ত্রের মুখে তাদের হাত-পা বেঁধে মারধর করতে থাকেন। এ সময় তাদের মোবাইল ফোন, নগদ টাকা ও ডেবিট কার্ড ছিনিয়ে নিয়ে মহাসড়কের পাশে ফেলে রেখে পালিয়ে যান। এ ঘটনায় অজ্ঞাত ছিনতাইকারীদের নামে বুড়িচং থানায় একটি মামলা দায়ের করা হয়।
.png)
মামলার তদন্ত কর্মকর্তা এসআই রুহুল আমিন জানান, প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এক ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া ছিনতাইয়ের কাজে ব্যবহৃত মাইক্রোবাসটি উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে রোববার দুপুরে কুমিল্লা আদালতে পাঠানো হয়েছে।