রোববার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৩-এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।
গ্রেফতাররা হলেন— মাদক ব্যবসায়ী চক্রের মূলহোতা আব্দুল মোতালেব ওরফে রফিক (২৪) এবং তার অন্যতম সহযোগী মো. মাইন উদ্দিন মামুন (২৩)।
.png)
র্যাব-৩ এর অধিনায়ক বলেন, বিমানবন্দর এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা মাদক ব্যবসায় নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।
তিনি আরো বলেন, আসামিরা অবৈধ মাদকদ্রব্য ইয়াবা কক্সবাজার থেকে নিয়ে এসে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকাতে দীর্ঘদিন যাবৎ বিক্রয় করে আসছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।