ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ছোট ভাইয়ের বিরুদ্ধে বড় ভাইকে হত্যার অভিযোগ

যশোর প্রতিনিধি
প্রকাশিত: ২০:০৫, ২৯ এপ্রিল ২০২৩
ছোট ভাইয়ের বিরুদ্ধে বড় ভাইকে হত্যার অভিযোগ
ছবি: সংগৃহীত

যশোরের অভয়নগর উপজেলায় ছোট ভাইয়ের বিরুদ্ধে বড় ভাইকে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের নাম ইসমাইল হোসেন। তিনি যশোর এমএসটিপি স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি বিভাগের সহকারী শিক্ষক ছিলেন।

শনিবার পুলিশ লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। এর আগে শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার জাফরপুর ঘোড়া বটতলায় এ ঘটনা ঘটে।

নিহত ইসমাইল হোসেন উপজেলার জাফরপুর ঘোড়া বটতলার আইনাল হোসেনের ছেলে। অভিযুক্ত ইমরান হোসে তার ছোট ভাই।

Advertisement

স্থানীয়রা জানান, শুক্রবারে রাত ৯টার দিকে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে রাত ১১টার দিকে ছোট ভাই ইমরান হোসেন বড় ভাই ইসমাইলকে পরিবারের সদস্যদের সামনে গলা টিপে হত্যা করেন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

স্থানীয় পৌর সভার কাউন্সিলর বিপুল শেখ বলেন, ইসমাইল হোসেন মারা গেছেন শুনেছি। ছোট ভাই ইমরান হোসেনের মাথায় কিছুটা সমস্যা আছে।

অভয়নগর থানার ওসি তদন্ত মিলন কুমার মন্ডল জানান, ইসমাইল হোসেন ও তার ছোট ভাই ইমরান হোসেনের মধ্যে ঝগড়া হয়। পরে ইসমাইল হোসেন মারা যান। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। শনিবার থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। চিকিৎসক বলেছেন- গলার রগের সমস্যার কারণে ইসমাইলের মৃত্যু হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: যশোর
লিংক সফলভাবে কপি হয়েছে!