এ ঘটনায় শাহীন হোসেন নামে একজনকে আটক করেছে পুলিশ।
নিহত সালেহ আহমেদের ছেলে ফয়েজ আহমেদ জানান, সকালে তার বাবা মাছ ধরতে সদরের নালিয়া খাল কান্দায় গেলে পূর্ব শত্রুতা জেরে কথা কাটাকাটির এক পর্যায়ে তার মাথায় বাঁশ দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
.png)
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শুভাশীস রায় জানান, তার মাথায় গুরুতর আঘাতে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। রক্তশূন্যতায় তার মৃত্যু হয়েছে।
যশোর কোতোয়ালি থানার ওসি তাজুল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়রা একজনকে ধরে পুলিশকে খবর দিলে তাকে থানায় আনা হয়।