ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নোয়াখালীতে ট্রাক্টরচাপায় শিশু নিহত

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ২২:২৩, ২৬ এপ্রিল ২০২৩
নোয়াখালীতে ট্রাক্টরচাপায় শিশু নিহত
প্রতীকী ছবি

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় মাটিবাহী ট্রাক্টরচাপায় ইসমাইল হোসেন শিহাব নামে আট বছর বয়সী এক শিশু নিহত হয়েছে।

বুধবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার জয়নুল আবেদীন মেমোরিয়াল একাডেমির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইসমাইল হোসেন শিহাব উপজেলার চৌমুহনী পৌরসভার ২নম্বর ওয়ার্ডের নাজিরপুর গ্রামের আঠার বাড়ির গোলাম মোস্তফা সুমনের ছেলে।

জানা যায়, সন্ধ্যার দিকে শিহাব রাস্তা পারাপারের সময় একটি মাটিবাহী ট্রাক্টর তাকে চাপা দেয়। এতে সে মাথায় গুরুতর আঘাত পায়। পরে স্থানীয়রা শিহাবকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার এসআই আমিনুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!