ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পুকুরে ডুবে প্রাণ গেল ভাই-বোনের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫৫, ২৩ এপ্রিল ২০২৩
পুকুরে ডুবে প্রাণ গেল ভাই-বোনের
প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে রউজা (৬) এবং সামি (৫) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা চাচাতো ভাই-বোন।

রোববার দুপুরে নাসিরনগর উপজেলার হরিপুর ইউপির শংকরাদহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত রউজা উপজেলার হরিপুর ইউপির শংকরাদহ গ্রামের আক্তার শাহ’র মেয়ে এবং সামি একই এলাকার শাহানুর শাহ’র ছেলে।

জানা যায়, দুপুরে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায় রউজা ও সামি। গোসলের একপর্যায়ে পানিতে ডুবে যায় তারা। পুকুরে তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের লোকজন। একপর্যায়ে পুকুরে নেমে খোঁজ করলে পানির নিচে তাদের নিথর দেহ তাদের পাওয়া যায়। পরে নিকটবর্তী হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

Advertisement

নাসিরনগর থানার ওসি হাবিবুল্লাহ সরকার জানান, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!