ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সিরাজগঞ্জে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০০, ২১ এপ্রিল ২০২৩
সিরাজগঞ্জে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই
ঘটনাস্থল- ছবি: ডেইলি বাংলাদেশ

সিরাজগঞ্জ পৌরশহর এলাকায় ফরিদুল ইসলাম নামে এক চালককে হত্যার পর তার অটোরিকশা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

শুক্রবার সকালে নিহত ফরিদুল ইসলামের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ। নিহত ফরিদুল ইসলাম সিরাজগঞ্জ পৌরশহর এলাকার নতুন ভাঙ্গাবাড়ী গ্রামের আবু বক্কার খানের ছেলে।

সদর থানার ওসি হুমায়ুন কবির জানান, ফরিদুল ইসলাম পেশায় অটোরিকশা চালক ছিলেন। বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হন তিনি। রাতে আর বাড়ি ফেরননি ফরিদুল। শুক্রবার সকালে স্থানীয়রা ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল পাঠায়।

Advertisement

ওসি আরো জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!