বৃহস্পতিবার রাতে সারুলিয়া এলাকার রাষ্ট্রায়ত্ব করিম জুট মিলের গেটের সামনে পাকা রাস্তার ওপর থেকে তাদের হাতেনাতে আটক করে ডেমরা থানা-পুলিশ।
শুক্রবার বেলা ১১টার দিকে তাদের আদালতে পাঠানো হয়েছে। আটকদের বিরুদ্ধে বৃহস্পতিবার রাতে ডেমরা থানায় মামলা করা হয়েছে।
.png)
আটকরা হলেন— ঢাকার ওয়ারী থানার শেখদি এলাকার ইবতেদারী মাদ্রাসা রোডের রুবেলের বাড়ির ভাড়াটিয়া ও মৃত হাবিবুর রহমানের ছেলে জাহিদুর রহমান রমজান (৪২), যাত্রাবাড়ী থানার কাজলা স্কুল গলি এলাকার মো. জিল্লু বাবুর্চির ছেলে মো. জয় (১৯) ও নারায়ণগঞ্জ বন্দর থানার হাফেজিবাগ এলাকার মহাদেব চন্দ্র মন্ডলের ছেলে হৃদয় চন্দ্র মন্ডল (২২)।
ডেমরা থানার ওসি মো. শফিকুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, আটকরা প্রতিনিয়ত ডেমরা থানা ও আশপাশের থানা এলাকায় সংঘবদ্ধভাবে ছিনতাই করত।