ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

স্কুলছাত্রীর গোসলের ভিডিও গোপনে ধারণ, অতঃপর...

নীলফামারী প্রতিনিধি
প্রকাশিত: ০০:০৬, ২০ এপ্রিল ২০২৩
স্কুলছাত্রীর গোসলের ভিডিও গোপনে ধারণ, অতঃপর...
প্রতীকী ছবি

নীলফামারীর কিশোরগঞ্জে এক স্কুলপড়ুয়া ছাত্রীর গোসলের ভিডিও গোপনে ধারণ করে ফেসবুকে প্রচার করেছে শাকিল আহাম্মেদ নামের এক যুবক। 

এ ঘটনায় মঙ্গলবার বিকেলে উপজেলার উত্তর পুয়না চৌকিদার পাড়া থেকে তাকে আটক করে পুলিশ। পরে বুধবার বিকেলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

স্থানীয়রা জানায়, শাকিল ঐ এলাকার মোতাহার হোসেন মাস্টারের ছেলে এবং ভুক্তভোগী স্কুলছাত্রী স্থানীয় একটি বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।

Advertisement

পুলিশ জানায়, ঐ শিক্ষার্থীকে প্রতিবেশী যুবক শাকিল স্কুল যাওয়া আসার পথে বিভিন্ন কুপ্রস্তাব দিত। সেই কুপ্রস্তাবে রাজি না হয়ে তার বাড়িতে গিয়ে সতর্ক করে ঐ স্কুলছাত্রী। এতে আরো বেপরোয়া হয়ে ওঠে শাকিল। পরে গোপনে ঐ স্কুলছাত্রীর গোসলের ভিডিও ছবি ধারণ করে ভুয়া ফেসবুক আইডির মাধ্যমে তা প্রচার করে শাকিল। 

এ ঘটনায় ঐ স্কুলপড়ুয়া ছাত্রীর সঙ্গে শাকিলের তর্ক হলে মঙ্গলবার দুপুর ২টার দিকে ওই স্কুলছাত্রী প্রাইভেট শেষে বাড়ি ফেরার পথে ধারালো ছুরি হাতে নিয়ে ভয় দেখিয়ে ছবি তোলার চেষ্টা করে অকথ্য ভাষায় গালিগালাজ করে শাকিল। তাকে গালিগালাজ করতে নিষেধ করলে উত্তেজিত হয়ে স্কুলছাত্রীকে মারধরের চেষ্টাও করে শাকিল।

এ বিষয়ে কিশোরগঞ্জ থানার ওসি রাজীব কুমার রায় বলেন, ঐ স্কুলছাত্রীর গোসলের গোপন ভিডিও ছবি ধারণ করে ভুয়া ফেসবুক আইডি মাধ্যমে তা প্রচার করার অভিযোগে তাকে আটক করা হয়। পরে আটক যুবকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন ঐ স্কুলছাত্রী। শাকিলকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: ভিডিও
লিংক সফলভাবে কপি হয়েছে!