ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঈদ মার্কেটের ক্রেতাদের টার্গেট করেন তারা

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫৮, ১৮ এপ্রিল ২০২৩
ঈদ মার্কেটের ক্রেতাদের টার্গেট করেন তারা
গ্রেফতারকৃত মো. রানা- ছবি: ডেইলি বাংলাদেশ

কুমিল্লায় ছিনতাইয়ের অভিযোগে মো. রানা নামে এক যুবককে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার বেলা ১১টার দিকে কুমিল্লা নগরীর দক্ষিণ চর্থা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মো. রানা নারায়নগঞ্জের চনপাড়া এলাকার মো. আক্তার হোসেনের ছেলে।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) খন্দকার আশফাকুজ্জামান জানান, ঈদ মার্কেটের ক্রেতাদের টার্গেট করতো একটি চক্র। তাদের একজন সদস্য হলেন এই যুবক। পথচারীদের কাছ থেকে নগদ টাকা এবং মোবাইল ফোন ছিনতাই করার সময় পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!