সোমবার দুপুরে জেলা ডিবি পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম এ তথ্য জানান। তিনি জানান, জেলার বিভিন্ন স্থানে থানা ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে ২৪ জনকে গ্রেফতার করেছে। এদের মধ্যে কোতয়ালীতে একজন, গংগাচড়ায় দুইজন, তারাগঞ্জে দুইজন, বদরগঞ্জে তিনজন, মিঠাপুকুরে পাঁচজন, পীরগঞ্জে ছয়জন, ও পীরগাছা থানা পুলিশ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরো জানান, গ্রেফতারকৃতদের মধ্যে ১৫ জন ওয়ারেন্টভুক্ত আসামি রয়েছে। তাদের কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।
.png)