ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রংপুরে নারী ভাড়াটিয়ার কাছে মিলল ফেনসিডিল

রংপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৮:০৩, ১৫ এপ্রিল ২০২৩
রংপুরে নারী ভাড়াটিয়ার কাছে মিলল ফেনসিডিল
নারী গ্রেফতার -ছবি: ডেইলি বাংলাদেশ

রংপুর নগরীতে ফেনসিডিলসহ শিল্পী বেগম নামের এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছ পুলিশ। এ সময় তার থেকে ২৪৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

শুক্রবার (১৪ এপ্রিল) রাতে নগরীর পূর্ব শালবন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি লালমনিরহাটের আদিতমারী উপজেলার মাস্টারপাড়া গ্রামের লিটন মিয়ার স্ত্রী।

Advertisement

শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ওসি মাহফুজার রহমান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রংপুর নগরীর পূর্ব শালবন এলাকার আনোয়ারুল ইসলামের বাড়ির ভাড়াটিয়া শিল্পী বেগমের ঘরে অভিযান চালানো হয়। এ সময় ২৪৩ ফেনসিডিলসহ তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় এসআই আকমল হোসেন বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: রংপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!