ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঝিনাইদহে নসিমন ডাকাতি করতে গিয়ে আটক ২

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩৪, ১৫ এপ্রিল ২০২৩
ঝিনাইদহে নসিমন ডাকাতি করতে গিয়ে আটক ২
আটককৃতরা- ছবি সংগৃহীত

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় নসিমন গাড়ি ডাকাতি করতে গিয়ে দুই যুবক আটক হয়েছেন।

শনিবার ভোরে উপজেলার কালীগঞ্জ-গান্না বাজার সড়কের সিংদহ এলাকায় এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন- মাগুরা জেলার সাইত্রিশ এলাকার টিটন হোসেনের ছেলে আশিক হোসেন এবং ঝিনাইদহ সদর উপজেলার আরাপপুর এলাকার তোফাজ্জেল হোসেনের ছেলে তরিকুল ইসলাম।

স্থানীয়রা জানায়, শনিবার ভোরে এক ব্যক্তির চিৎকারে গ্রামের কয়েকজন যুবক সিংদহ এলাকার সড়কের উপর আসেন। এ সময় তারা নসিমন গাড়ি ডাকাতির সময় দুই ডাকাত সদস্যকে ধরে ফেলেন। তবে অপর দুইজন পালিয়ে যান। এরপর তারা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই ডাকাত সদস্যকে আটক করে নিয়ে যায়। এ সময় একটি ধারালো দা উদ্ধার করেছে পুলিশ।

Advertisement

নসিমনচালক মহসীন আলী জানান, ভোরে কালীগঞ্জ থেকে চুয়াডাঙ্গায় যাচ্ছিলেন। পথে সিংদহ এলাকায় মাঠের মধ্যে পৌঁছালে তিন থেকে চারটি লাইট তার চোখে মারা হয়। এ সময় তিনি চিৎকার দেন। পরে একজন তার গলায় গামছা পেঁচিয়ে গাড়ি থেকে নামিয়ে পাশের বাগানে নিয়ে যান। অন্য তিনজন গাড়ি চালু করার চেষ্টা করে ব্যর্থ হন। এর মধ্যে তার চোখ, মুখ বেঁধে ফেলেন ডাকাত দলের সদস্যরা। হঠাৎ আশেপাশের লোকজন চিৎকার করে ছুটে এলে দুইজন পালিয়ে যান। অপর দুইজনকে ধরে ফেলেন স্থানীয়রা।

কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্যা জানান, এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!