ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নাঙ্গলকোটে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৫

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩৬, ৪ এপ্রিল ২০২৩
নাঙ্গলকোটে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৫
গ্রেফতারকৃতরা- ছবি: ডেইলি বাংলাদেশ

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার পুলিশ সুপার আবদুল মান্নান। এর আগে, সোমবার রাতে নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- চট্টগ্রামের মীরসরাই উপজেলার খৈয়াছড়া এলাকার মজিবুল হকের ছেলে মো. সেলিম উদ্দিন, লক্ষ্মীপুরের কমলনগর থানার চরজগবন্ধু এলাকার আবদুল শহীদের ছেলে নুর মোহাম্মদ রানা, গাইবান্ধা জেলার সদর উপজেলার আব্দুস সামাদের ছেলে মো. আনারুল ইসলাম, লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার কুছাখালী এলাকার মো. আলমগীর হোসেনের ছেলে মো. নুর উদ্দিন, নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বাংলাবাজার মুছাপুর এলাকার মো. সোহেল মিয়ার ছেলে মো. বাদশাহ।

Advertisement

পুলিশ সুপার জানান, নাঙ্গলকোট থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে- কিছু অস্ত্রধারী ডাকাত ডাকাতির উদ্দেশ্যে নাঙ্গলকোট থানার ঢালুয়া ইউপির তেজের বাজারের পাকা রাস্তার উপর একটি পিকআপ নিয়ে অবস্থান করছেন। এ সময় পুলিশের একটি দল ঐ স্থানে অভিযান চালায়। ডাকাত দল পুলিশের উপস্থিতি টের পেয়ে পিকআপে পালানোর চেষ্টা করে। পুলিশ গাড়িটি ধাওয়া করে করে পাঁচজনকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে দুইটি চাইনিজ কুড়াল, একটি চাপাতি, একটি ছুরি, একটি লোহার কাটার, একটি লোহার পাইপ এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ উদ্ধার করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!