বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ রবিউল ইসলাম আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- জেলার শিবগঞ্জ উপজেলার মরদনা তেতুলিয়া গ্রামের ইসমাইল হোসেন, চকপাড়ার মোহাম্মদ শহিদ, তসিকুল ইসলাম ও ঘুনপাড়ার মোহা. মুকুল।
.png)
পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. রবিউল ইসলাম জানান, ২০১৫ সালের ১৫ আগস্ট, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আসামিরা রবিউল ইসলাম নামে এক যুবককে পিটিয়ে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন। ওইদিন রাতে নিহতের বাবা নজরুল ইসলাম বাদী হয়ে ২৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ২০—৩০ জনকে আসামি করে শিবগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা শিবগঞ্জ থানার এসআই মাসুদ রানা ১০ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করেন আদালতে। দীর্ঘ সাক্ষ্য, প্রমাণ শেষে আদালত ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন। মামলার অপর আসামিদের খালাস দেওয়া হয়।