বৃহস্পতিবার দুপুরে জেলা জজ আদালতের সামনে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলার ইউএনও নিজাম উদ্দিন আহমেদ।
দণ্ডপ্রাপ্ত তাজুল ইসলাম নোয়াখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের আবু তাহেরের ছেলে।
.png)
জানা যায়, জেলা আদালতের সামনে প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রি করছিলেন তাজুল ইসলাম। বিষয়টি জানতে পেরে ইউএনও নিজাম উদ্দিন আহমেদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় শিয়ালের মাংসসহ তাজুল ইসলামকে হাতেনাতে আটক করেন। পরে ৫০০০ টাকা জরিমানা অনাদায়ে ৭ দিন বিনাশ্রম কারাদণ্ড দেন।
ইউএনও নিজাম উদ্দিন আহমেদ জানান, বন্য প্রাণী সংরক্ষণ আইন অনুসারে শিয়ালের মাংস ক্রয়-বিক্রয় নিষিদ্ধ। তাই তাজুল ইসলামকে বন্য প্রাণী সংরক্ষণ আইন ২০১২ অনুসারে ৫০০০ টাকা জরিমানা অনাদায়ে ৭ দিন বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করে মুক্তি পান তিনি। তবে শিয়ালের মাংসগুলো উপজেলা পরিষদ চত্বরে মাটিতে পুঁতে ফেলা হয়।
এ সময় বন্যপ্রাণী ও জীব বৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা ইব্রাহীম খলিল, উপকূলীয় বন বিভাগের সদর রেঞ্জের কর্মকর্তা এএসএম মহিউদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন।