ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাণীনগরে ইয়াবাসহ সাবেক ইউপি সদস্য গ্রেফতার

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ১৬:০৪, ১০ এপ্রিল ২০২৩
রাণীনগরে ইয়াবাসহ সাবেক ইউপি সদস্য গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে ১৫ ইয়াবাসহ তাপস চন্দ্র (৪৭) নামে এক সাবেক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এর আগে রোববার সন্ধ্যায় উপজেলার পারইল বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত তাপস চন্দ্র পারইল নমপাড়া গ্রামের মৃত ব্রজেশ্বর চন্দ্রের ছেলে এবং পারইল ইউপির ৬ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য (মেম্বার)।

রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ জানান, তিনি এলাকায় মাদক ব্যবসা করছেন; এমন সংবাদের ভিত্তিতে রোববার সন্ধ্যায় পারইল বাজারে পুলিশ অভিযান চালায়। অভিযানে বাজার থেকে তাপসকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকালে তার থেকে ১৫ ইয়াবা উদ্ধার করা হয়। এদিন রাতেই থানায় তাপসের বিরুদ্ধে মাদক মামলা রুজু করা হয়।
 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: রাণীনগর
লিংক সফলভাবে কপি হয়েছে!