ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

কক্সবাজারে মাদক মামলায় ৬ জনের কারাদণ্ড

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২২:১৮, ৯ এপ্রিল ২০২৩
কক্সবাজারে মাদক মামলায় ৬ জনের কারাদণ্ড
কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত- ফাইল ফটো

কক্সবাজারে তিন লাখ ইয়াবা পাচারের মামলায় ছয়জনকে সাত বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরো দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

রোববার দুপুরে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক নিশাত সুলতানা এ রায় ঘোষণা করেন। একই আদালতের বেঞ্চ সহকারী দেলোয়ার হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।

সাজাপ্রাপ্তরা হলেন- চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ছনুয়া গ্রামের মো. আবুল কাসেমের ছেলে মো. আলম প্রকাশ চলনদার, নুরুল আলমের ছেলে নাছির উদ্দিন, মফিজের ছেলে মো. জসিম, সাইফুল হকের ছেলে কলিম উল্লাহ, সুফি আলমের ছেলে মো. হোসেন এবং একই উপজেলার শেখেরখীল গ্রামের মঞ্জুর আলমের ছেলে মো. কামাল। রায় ঘোষণার সময় সাজাপ্রাপ্ত আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!