ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

তেঁতুলিয়ায় বালু-পাথর উত্তোলনের দায়ে ৩ জনের কারাদণ্ড

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৫৬, ৫ এপ্রিল ২০২৩
তেঁতুলিয়ায় বালু-পাথর উত্তোলনের দায়ে ৩ জনের কারাদণ্ড
তেঁতুলিয়ায় বালু-পাথর উত্তোলনের দায়ে ৩ জনের কারাদণ্ড -ছবি: ডেইলি বাংলাদেশ

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় অবৈধভাবে পাথর-বালু উত্তোলনের দায়ে ৩ জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার সকালে উপজেলার তেঁতুলিয়া-পঞ্চগড় জাতীয় মহাসড়কের ডাহুক সেতু সংলগ্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই দণ্ডাদেশ দেন উপজেলা ইউএনও সোহাগ চন্দ্র সাহা।

দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের ডাহুক গুচ্ছগ্রামের মাহবুর রহমানের ছেলে মশিউর (২৭), একই উপজেলার শালবাহান ইউনিয়নের পেদিয়াগছ গ্রামের আ. জব্বারের ছেলে মেহেদি হাসান (২০) এবং মাঝিপাড়া গ্রামের কুদ্দুসের ছেলে সফিকুল (৩৫)।

Advertisement

জানা গেছে, উপজেলার তেতুলিয়া-পঞ্চগড় মহাসড়কের ডাহুক সেতুর নদী থেকে বালু ও মাটি কেটে পাথর-বালু উত্তোলন করা হচ্ছে। এ সময় মশিউর,মেহেদি হাসান ও সফিকুল নামের ৩ ব্যক্তিকে ঘটনাস্থলে আটক করা হয়। তাদের তাৎক্ষণিক বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ মোতাবেক ০৩ (তিন) দিনের কারাদণ্ড প্রদান করা হয়।

এছাড়াও ঘটনাস্থল হতে জব্দকৃত ২০ (বিশ) সিএফটি পাথর প্রকাশ্য নিলামে বিক্রি করে সেই অর্থ সরকারি কোষাগারে জমা করা হয়। এ সময় তেঁতুলিয়া মডেল থানার এসআই আ. মালেক মিয়া সঙ্গীয় ফোর্সসহ উপস্থিত ছিলেন।

উপজেলা ইউএনও সোহাগ চন্দ্র সাহা বলেন, অবৈধভাবে পাথর-বালু উত্তোলন করাকালীন সময় ৩ ব্যক্তিকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। পরে তাদের ৩ দিনের কারাদণ্ড প্রদান করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: পঞ্চগড়
লিংক সফলভাবে কপি হয়েছে!