ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

৪ লাখ টাকার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫৪, ৯ এপ্রিল ২০২৩
৪ লাখ টাকার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক -ছবি: ডেইলি বাংলাদেশ

রাজশাহীর চারঘাট উপজেলা থেকে ৭৮৮ ইয়াবাসহ মো. শাহিন আলম জনি (৩৬) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব- ৫। যার আনুমানিক মূল্য ৩ লাখ ৯৪ হাজার টাকা।

শনিবার (৮ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ইউসূফপুর পশ্চিমপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার ইউসূফপুর গ্রামের মো. সামছুল আলমের ছেলে।

Advertisement

রোববার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছে র‌্যাব-৫ এর মিডিয়া সেল।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫ এর একটি অপারেশন দল জানতে পারে যে- রাজশাহীর চারঘাট থানাধীন ইউসূফপুর পশ্চিমপাড়া এলাকায় মাদকদব্য বিক্রি হচ্ছে। খবর পাওয়া মাত্র সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে অভিযান চালানো হয়। ওই সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে জনি পালানোর চেষ্টাকালে ধরা পড়েন।

এ সময় তার থেকে ৭৮৮ ইয়াবা, ১০ গ্রাম গাঁজা, একটি মোবাইল, একটি সিম উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে জনির বিরুদ্ধে চারঘাট থানায় মাদকদ্রব্য আইন একটি মামলা প্রক্রিয়া চলছে বলে জানায় র‌্যাব মিডিয়া সেল।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: রাজশাহী
লিংক সফলভাবে কপি হয়েছে!