ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ছোট ভাইয়ের সঙ্গে মারামারির জেরে বড় ভাইকে হত্যা

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: ২২:১৭, ৮ এপ্রিল ২০২৩
ছোট ভাইয়ের সঙ্গে মারামারির জেরে বড় ভাইকে হত্যা
ঘটনাস্থল- ছবি: ডেইলি বাংলাদেশ

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ছোট ভাইয়ের সঙ্গে টাকা নিয়ে মারামারির জেরে বড় ভাইকে হত্যার অভিযোগ উঠেছে।

শনিবার সন্ধ্যায় উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের লংপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম কফিল উদ্দিন। তিনি একই গ্রামের আব্দুল মজিদের ছেলে।

জানা যায়, নিহত কফিল উদ্দিনের ছোট ভাই বাচ্চু মিয়া উপজেলার শান্তিনগর বাজার সংলগ্ন কিছু জমি স্থানীয় আব্দুর রহিমের কাছে বিক্রি করেন। এতে সহযোগিতা করেন একই গ্রামের আলাল উদ্দিনের ছেলে আব্দুল আওয়াল। এই সহযোগিতার জন্য আওয়ালকে ১০ হাজার টাকা দেওয়ার কথা ছিল। টাকা দিতে দেরি হওয়ায় শনিবার দুপুরের দিকে বাচ্চু মিয়াকে মারধর করে আওয়াল মিয়া।

Advertisement

সন্ধ্যায় এ ঘটনা সমাধানের জন্য কফিল উদ্দিন আওয়াল মিয়াকে শান্তিনগর বাজারে ডেকে কথা বলেন। সেখানেই আওয়াল মিয়া কফিল উদ্দিনকে মারধর করেন। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেয়ার জন্য অটোরিকশায় তোলার সময় তার মৃত্যু হয়।  

নান্দাইল মডেল থানার ওসি মিজানুর রহমান আকন্দ জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হচ্ছে। এ বিষয়ে পরে বিস্তারিত বলা যাবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!