ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে প্রাণ গেল যুবকের

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২৬, ৮ এপ্রিল ২০২৩
ট্রান্সফরমার চুরি করতে গিয়ে প্রাণ গেল যুবকের
প্রতীকী ছবি

নওগাঁর নিয়ামতপুরে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশসহ স্থানীয় জনতা।

মৃত যুবকের নাম মোরশেদ আলম (২৫)। তিনি শ্রীমন্তপুর ইউনিয়নের শালবাড়ি গ্রামের শামসুদ্দিনের ছেলে।

Advertisement

শনিবার (৮ এপ্রিল) সকালে উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের ভাদরন্ড গ্রামে সড়কের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। তার শরীরের বিভিন্ন জায়গায় বৈদ্যুতিক শকের চিহ্ন ছিলো।

পল্লী বিদ্যুতের কর্মকর্তা মোসাদ্দেকুর রহমান বলেন, চলতি বোরো মৌসুমে এখন পর্যন্ত ৫-৭টি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। মূলত বোরো মৌসুমের পর ট্রান্সফরমার চুরির ঘটনা বেশি ঘটে।

নিয়ামতপুর থানা ওসি মো. আসাদুজ্জামান বলেন, লাশ উদ্ধারের সময় চুরির কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা প্রস্তুতি চলছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: নিয়ামতপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!