গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার বড়জুম গ্রামের বাসিন্দা হাফেজ নুরুল ইসলাম, বায়েজিদ হোসেন, আকবর আলী ও আতিক উল্লাহ।
জানা যায়, বড়জুম গ্রামের বাসিন্দা ওমান প্রবাসী আনোয়ার মিয়ার স্ত্রীর বিরুদ্ধে অনৈতিক সম্পর্কের অভিযোগ তুলে গত ৪ এপ্রিল রাতে এক সালিশের আয়োজন করেন গ্রামবাসী। সালিশ বৈঠকে ওই গ্রামের একটি বাড়ির উঠানে ওই নারীকে বেত্রাঘাত করা হয়। এছাড়াও ওই নারীকে এক মাস ঘর থেকে বাইরে বের হতে নিষেধ করা হয়। স্ত্রীর এমন খবর পেয়ে গত বৃহস্পতিবার দেশে ফিরে আসেন প্রবাসী স্বামী। এ ঘটনায় আইনের আশ্রয় নিতে চাইলেও গ্রামবাসী ওই প্রবাসীকে বাধা দেন। পরে ওই নারী নিজেই বাদী হয়ে চুনারুঘাট থানায় অভিযোগ দেন।
.png)
ওই নারী বলেন, অনৈতিক সম্পর্কের নাটক সাজিয়ে শাস্তি হিসেবে আমাকে ৮২টি বেত্রাঘাত ও ৮০টি পাথর নিক্ষেপ করা হয়েছে।
তিনি আরো বলেন, ঘটনার পর থেকে লজ্জায় আমি ঘর থেকে বের হতে পারছি না। আমার স্বামী দেশে আসার পর গ্রামবাসী তাকেও ভুল বোঝানোর চেষ্টা করছে।
চুনারুঘাট থানার ওসি রাশেদুল হক জানান, ওই নারীর শরীরে বেত্রাঘাত করার প্রমাণ পাওয়া গেছে। পাথর নিক্ষেপ করা হয়ছে কি না এবং কয়টি বেত্রাঘাত করা হয় তা জানা যায়নি। এ ঘটনায় ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানান তিনি।