কক্সবাজারের টেকনাফ উপজেলা থেকে পলাতক মামলার আসামি মমতাজকে (৩৫) গ্রেফতার করেছে র্যাব। তিনি উপজেলার সাবরাং ঝিনাপাড়া এলাকার ফজল আহমেদের ছেলে।
শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার র্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্নেল সাইফুল ইসলাম সুমন। এর বৃহস্পতিবার দুপুরে সাবরাং নয়াপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
.png)
অধিনায়ক লে. কর্নেল সাইফুল ইসলাম সুমন জানান, র্যাব-১৫ কক্সবাজার এর সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সাবরাং নয়াপাড়া এলাকায় অভিযান চালায়। অভিযান চালিয়ে মমতাজকে গ্রেফতার করা হয়।
তিনি আরো জানান, মমতাজ দীর্ঘ পাঁচ বছর আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে টেকনাফ থানায় একটি মামলা রয়েছে। তাকে ওই থানায় পাঠানো হয়েছে বলে জানান তিনি।